
ফাতেহ ডেস্ক: আজ (২০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার আসরের নামাজের পর রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মুকাররম উত্তর গেট থেকে বাংলাদেশ কওমি মাদারাসা শিক্ষা বোর্ড বেফাকের নেতৃবৃন্দ শুকরিয়া মিছিলের ঘোষণা দিয়েছে।
‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল ২০১৮’ জাতীয় সংসদে পাস হওয়ায় বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এ শুকরিয়া মিছিল অনুষ্ঠিত হবে।
আজ (২০ সেপ্টেম্বর) বৃহস্পতিবারআজ সকালে বেফাকের নিজস্ব কার্যালযয়ে সিনিয়র সহ-সভাপতি ও হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বেফাকের সহ-সভাপতি মুফতি ফয়জুল্লাহ নিশ্চিত করেছেন।
জানা যায়, অনুষ্ঠিততব্য শুকরিয়া মিছিলে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) সিনিয়র সহ সভাপতি ও হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহউদ্দিন রাজু, আল্লামা আব্দুল হামিদ (মধুপুরের পীর), মহসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব মাওলানা নুরুল আমিন, মাওলানা মাহফুজুল হক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থি থাকবেন।
বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী ও মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস যৌথভাবে বায়তুল মুকাররমের উত্তর গেটে অনুষ্ঠিতব্য এ শুকরিয়া মিছিলে রাজধানীর সকল কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার আহ্বান জানান।
