
ফাতেহ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার খালেদা জিয়ার অনুপস্থিতিতে চলবে বলে জানিয়েছে আদালত।
দুপুরে নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান এ আদেশ দেন।
এসময় তিনি বলেন, মামলার কাজ বিলম্বিত করতে ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির হচ্ছেন না খালেদা জিয়া। সুষ্ঠ বিচারের স্বার্থে খালেদা জিয়ার অনুপস্থিতে তার আইনজীবীরা পরবর্তীতে মামলার কার্যক্রমে অংশ নিতে পারবেন।
আদালতের শুরুতেই সকালে খালেদা জিয়ার আইনজীবীরা তার সুচিকিৎসা ও দ্রুত বিশেষায়িত হাসপাতালে ভর্তি চেয়ে আদালতে লিখিত আবেদন করেন।
