
ফাতেহ ডেস্ক: যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে এক নারীর ছুরিকাঘাতে ৩ শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত আরো ৩ শিশু। হামলার পর আত্মহত্যার চেষ্টাকারী ওই নারীকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিউ ইয়র্ক শহরে অননুমোদিত নার্সিং হোমটিতে কাজ করতেন ৫২ বছর বয়সি ওই নারী। আহত ৩ শিশুর অবস্থাও আশঙ্কাজনক। হতাহত শিশুদের বয়স ৩ দিন থেকে এক মাস।
হত্যার কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানায়নি পুলিশ। তবে হামলাকারী নারী হতাশায় ভূগছিলেন বলে জানিয়েছে প্রতিবেশী ও পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি ছুরি।
