
ফাতেহ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর ৩টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে ‘ইসলামী শাসনতন্ত্র আন্দোলন’।(২৩ সেপ্টেম্বর) রবিবার শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ ঘোষণা দেন সভার প্রধান অতিথি ও দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এ.টি.এম হেমায়েত উদ্দিন।
‘ইসলামী শাসনতন্ত্র আন্দোলন’- এর ফেনী জেলা সভাপতি মুহাম্মদ আবদুর রহমান ফরহাদের সভাপতিত্বে ফেনী-১ (ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম) আসনের মাওলানা কাজী গোলাম কিবরিয়া, ফেনী-২ (সদর) আসনে মাওলানা নুরুল করীম বেলালী ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের প্রার্থী মাওলানা আবদুর রাজ্জাক এ সময় বক্তব্য রাখেন।
জেলা সাধারণ সম্পদক মুহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় মাওলানা নুরুল করিম, মাওলানা আবদুর রহমান গিলমান, মাওলানা নুর মোহাম্মদ আজমী, ইসলামী শ্রমিক আন্দোলনের ফেনী জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, ছাত্র আন্দোলনের সহসভাপতি মুহাম্মদ আতাউল্যাহ কবীর ভূঞা, সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪৭ বছর পার হলেও মানুষ আজও অর্থবহ ও গুণগত পরিবর্তন দেখছে না। গুম, খুন নির্যাতন-নিপিড়নসহ এমন কোনো কোনো কর্ম নেই যা প্রতিনিয়ত ঘটছে না। মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় (হাতপাখা) প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
