চট্টগ্রামে ট্রাকের চাপায় ৪ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক: চট্টগ্রামের জোরারগঞ্জে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় দাড়ানো কয়েকটি সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে ৪ জন নিহত এবং আরও কয়েকজন আহত হন। সকাল সাড়ে ৯টার দিকে, ঠাকুরদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি চালক শাহ আলম ও দিদারুল আলম, কামরুল ও মহিউদ্দিন। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঠাকুরদিঘী এলাকায় একটি সিএনজি স্টেশনের সামনে, ঢাকামুখী ট্রাকটির চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকটি সিএনজি অটোরিকশায় ধাক্কা দেয়।

আশপাশে দাঁড়িয়ে থাকা বেশকজন মানুষও ট্রাকচাপা পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ চালক। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

আগের সংবাদআপনার সুওয়াল: দ্বিতীয় রাকাতে সূরা মিলানো ভুলে গেলে কী করণীয়
পরবর্তি সংবাদরোহিঙ্গাদের ওপর গণহত্যা-ধর্ষণ সুপরিকল্পিত: মার্কিন রিপোর্ট