ফারমার্স ব্যাংকের সাবেক এমডিসহ ৬ জনকে দুদকে জিজ্ঞাসাবাদ

ফাতেহ ডেস্ক: অর্থ আত্মসাতের অভিযোগে ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীমসহ ছয় জনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। সকাল সাড়ে ৯টায় তারা দুদক কার্যালয়ে উপস্থিত হন।

এর আগে মঙ্গলবার, ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীমসহ ৬ ব্যাংক কর্মকর্তাকে তলব করে দুদক। মোহাম্মদ শাজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা নামের দুই ব্যবসায়ীর যোগসাজশে ৪ কোটি টাকা লোপাটের অভিযোগ তাদের বিরুদ্ধে।

গত ৬ মে দুদকের প্রধান কার্যালয়ে এই দুই ব্যবসায়ীকে ৪ কোটি টাকা স্থানান্তরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অর্থ আত্মসাতের ঘটনায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এক ব্যক্তিও জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তরিত কিছু জানায়নি দুদক।

আগের সংবাদআ.লীগ পাল্টাপাল্টি সমাবেশ করবে না: কাদের
পরবর্তি সংবাদDefinition Product Marketing Strategy