গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফাতেহ ডেস্ক: গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূসহ তিন নিহত হয়েছেন। এসব ঘটনা আহত হয়েছেন আরো ৫৮ জন। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ও সদর উপজেলার ভোজেরগাতিতে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বিশ্বম্ভরদী গ্রামের কুদ্দুস মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৫০), বাগেরহাটের হাসেম আলীর ছেলে বাসের হেলপার সাইফুল ইসলাম (১৮) ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের মোকসেদ আলীর ছেলে সবেদ আলী (৫৫)।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা বাংলা’কে জানান, সকালে মুকসুদপুরের বরইতলা থেকে কাশিয়ানীর ভাটিয়াপাড়াগামী মা-বাবার দোয়া নামের (ঢাকা মেট্রো চ-৮২২৬) যাত্রীবাহী একটি লোকাল বাস মুকসুদপুর উপজেলা চাওচা এলাকার শিশুতলা মোড়ে পৌঁছালে একটি অটোভ্যানকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে সাজোড়ে ধাক্কা মারে। এতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে সড়কের খাদে পড়ে যায়।

এতে মনোয়ারা বেগমসহ ৩১জন আহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

মারাত্মক আহত শাহিনা বেগম (৪৫), শেফালী বেগম (৫০), আকমাল শেখ (৬৫), রফিক (৩০), আরিফ (৩৫), আলিম মাতুব্বর (৪০) কে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ-কোটালীপাড়া ভোজেরগাতি নামক স্থানে কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ আসার পথে একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়।

এতে ওই বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আছে।

এরমধ্যে মারাত্মক আহত ২৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মারাত্মক আহত বাসের হেলপার সাইফুলসহ দুইজনকে খুলনা নেওয়ার পথে সাইফুল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবেদ আলী মারা যান।

আগের সংবাদগুদামরক্ষক যখন ভক্ষক!
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন বিদেশে : রিজভী