
ফাতেহ ডেস্ক: তেহরানে পরমাণু অস্ত্র তৈরির সরঞ্জামের গোপন গুদাম রয়েছে বলে, ইসরায়েলের তোলা দাবি হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কোসেমি বলেন, এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য শুনে বিশ্ববাসী কেবল হাসাহাসিই করবে।
বৃহস্পতিবার, জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তেহরানে গোপন পারমাণবিক গুদাম থাকার দাবি তোলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
স্যাটেলাইট দিয়ে তোলা ছবি দেখিয়ে এর স্বপক্ষে প্রমাণ থাকার দাবিও করেন তিনি। ইরান ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর অবস্থানের কড়া সমালোচনাও করেন নেতানিয়াহু। পরমাণু অস্ত্র বানাতে থাকলেও ইরানের পক্ষেই থেকে যাচ্ছে ইউরোপ।
