
ফাতেহ ডেস্ক: উচ্চশিক্ষাকে সার্টিফিকেট সর্বস্ব ও বাণিজ্যিক পণ্যে পরিণত না করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠানে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তা বিকাশের ক্ষেত্র। তরুণ প্রজন্মকে জ্ঞানচর্চা ও গবেষণার মধ্য দিয়ে নতুন নতুন জ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান জানান তিনি।
প্রকৃত শিক্ষা নিশ্চিত করতে না পারলে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বাড়বে বলেও সতর্ক করেন রাষ্ট্রপতি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে অসহিষ্ণুতা, জঙ্গিবাদ, মৌলবাদ থেকে মুক্ত রাখারও আহ্বান জানান তিনি।
