
ফাতেহ ডেস্ক:বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর ইতিহাসে সর্বপ্রথম নারী মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন ডা. সুসানে গীতি।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক, আজ রবিবার সেনা সদরদপ্তরে তাঁকে মেজর জেনারেল পদবির র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আইএসপিআর এই তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, তাঁর স্বামী ব্রিগেডিয়ার জেনারেল আসাদুল্লাহ মো. হোসেন সাদ (অবসরপ্রাপ্ত) একজন সফল সামরিক বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন।
