দুই মামলায় খালেদার জামিন বহাল

ফাতেহ ডেস্ক: ঢাকা ও নড়াইলে মানহানির দুই মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয়।

২০১৫ সালের ২১ ডিসেম্বর, ঢাকায় এক সমাবেশে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে, নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন, নড়াইলের কালিয়ার চাপাইল গ্রামের রায়হান ফারুকী।

৫ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে জেলা ও দায়রা জজ আদালত। পরে হাইকোর্টে আবেদন করলে ১৩ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট।

আগের সংবাদচিকিৎসায় নোবেল পেলেন মার্কিন ও জাপানী বিজ্ঞানী
পরবর্তি সংবাদআত্মতুষ্টিতে ভুগলে পতন অনিবার্য: প্রধানমন্ত্রী