
ফাতেহ ডেস্ক: রাশিয়া নতুন ধরনের শক্তিশালী বোমা ‘ড্রিল’র পরীক্ষা চালাতে যাচ্ছে।নতুন বোমাটি শনাক্তযোগ্য নয়। তা যেকোনও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম । রুশ সামরিক বাহিনীর কর্মকর্তা আলেক্সান্ডার কোচকিনের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম প্রাভদা এই খবর জানিয়েছেন।
কোচকিন বলেন, এই বোমার পরীক্ষায় সফলতার বিষয়ে তিনি অনেকটাই নিশ্চিত।
প্রাভদা’র খবরে বলা হয়, ‘রাশিয়ার এই ড্রিল বোমার খবরে পশ্চিমা সংবাদমাধ্যমগুলোতে তোলপাড় শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক খবরে বলা হয়েছে, নতুন আকাশ বোমাটি রাশিয়ার দায়িত্বহীন আগ্রাসনেরই বহিঃপ্রকাশ।’
নতুন ধরনের অস্ত্রটি বিমান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে।প্রায় ৫০০ কেজি ওজনের বোমাটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম বলে মনে কর হচ্ছে।
এদিকে সম্প্রতি বিশ্বের আরক শক্তিশলী রাষ্ট্র চীন শব্দের চেয়ে বেশী গতির মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে।চীনের তৈরী “wide-speed-range vehicles” মডেলের মিসাইলগুলি হাইপারসোনিক অর্থাৎ শব্দের চেয়েও বেশি গতিতে উড়তে সক্ষম। এই ধরনের হাইপারসোনিক এয়ারক্রাফট মিসাইল পরীক্ষা চীনে এই প্রথম। এর গতি প্রয়োজন অনুযায়ী বাড়ানো বা কমানো সম্ভব।
বিজ্ঞানীরা তিনটি ভিন্ন আকার দেন মিসাইলগুলিকে। তাদের পড়ার ধরণ,গতি নিয়ন্ত্রণ, সোনিক বেড়াকে ভাঙার ধরণ, প্যারাস্যুট খোলার পদ্ধতি, ল্যান্ডিং প্রভৃতির ওপর বিশেষ নজর দেন তারা।
সেপ্টেম্বরের ২১ তারিখ দেশটির উত্তরপশ্চিমে জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই মিসাইলগুলি পরীক্ষা করা হয়।
তাদের দেওয়া একটি ফুটেজে দেখা গিয়েছে, D18-1S, D18-2S এবং D18-3S তিনটি ভিন্ন মডেল যাদের প্রত্যেকটির আলাদা আকৃতি রয়েছে। প্রথমে তাদের তোলা হয় এবং তারপর একটি বেলুনের সাহায্যে নামানো হয়।
এর আগে গত মাসে চীনা বিজ্ঞানীরা একটি হাইপারসোনিক গ্লিডার,Starry Sky 2 রকেটের মাধ্যমে লঞ্চ করে। এর গতি শব্দের চেয়ে প্রায় ৬গুণ বেশী ছিল।
এছাড়া, সম্প্রতি প্রথম বারের মতো নিজের তৈরি করা যদ্ধবিমান আকাশে উড়িয়েছে চীন।এফটিসি-২০০০জি যুদ্ধবিমানটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি কোর অফ চায়না (আভিক)।
আভিক জানায়, এটা একই সঙ্গে যুদ্ধবিমান ও প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহার করা যাবে বলে ।
চায়না ডেইলি জানিয়েছিল,যুদ্ধবিমানটি প্রচণ্ড মেঘলা আকাশে প্রায় ১০ মিনিট উড়েছে । স্থির ডানার বিমানটি নানান ক্ষেত্রে ব্যবহার করা গেলেও এর প্রধান কাজ হবে ভূমিতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা।
নির্মাতারা জানিয়েছিল,আধুনিক রাডার ও আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থাযুক্ত বিমানটি টানা তিন ঘণ্টা আকাশে থাকতে পারে। এটি তিন টন পরিমাণ ক্ষেপণাস্ত্র, রকেট ও বোমা বহনে সক্ষম ।
ইন্দো এশিয়ান নিউজ এজেন্সির খবরে বলা হয়, আভিকের তথ্য অনুযায়ী এটা উন্নত ধরনের প্রশিক্ষণ বিমানের কিছুটা পরিবর্তিত সংস্করণ। চীনের এয়ার ফোর্স ও নেভি এধরনের বিমান ব্যবহার করে।
