
ফাতেহ ডেস্ক: ইন্টারনেট বান্ধব ডিভাইস থাকার পরও দেশের মাত্র ১৩ শতাংশ মানুষ ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করছে। সম্প্রতি আইসিটি পলিসি থিঙ্ক ট্যাঙ্ক লার্ন এশিয়ার গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
বাংলাদেশের ৪০টি জেলার ১০০টি ওয়ার্ডের উপর আফটার এক্সেস নামের এ সমীক্ষাটি চালায় সংস্থাটি। গবেষণায় বলা হয়, সঠিক ধারণা না থাকায় শহরের চেয়ে গ্রামের ৪২ ভাগ মানুষ কম ইন্টারনেট ব্যবহার করে।
তবে বাংলাদেশে ১৫ থেকে ৬৫ বছর বয়সী ২৭ ভাগ মোবাইলফোন ব্যবহারকারী, সবচেয়ে বেশি মোবাইল ব্যাংকিং সেবা নেয়। যা গবেষণার অন্য দেশগুলোর চেয়ে বেশি বলছে সংস্থাটি।
কিন্তু ইন্টারনেট ব্যবহারকারীদের এক চতুর্থাংশেরও কম, অনলাইনে পণ্য কেনাবেচা করছে। এমনকি ইন্টারনেট ব্যবহারেও রয়েছে নারী পুরুষের বৈষম্য।
