ঋণের বোঝা বাড়লেও তা ঝুঁকিপূর্ণ হবে না: বিশ্বব্যাংক

ফাতেহ ডেস্ক: ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতির কারণে দেশের ঋণের বোঝা বাড়লেও তা ঝুঁকিপূর্ণ হবে না বলে মনে করছে বিশ্বব্যাংক।

বাংলাদেশের উন্নয়ন বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে একথা জানান ঢাকায় বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। এসময় চলতি অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দেয় সংস্থাটি।

মধ্য আয়ের মহাসড়কে দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হলেও, পাল্লা দিয়ে বাড়ছে রাজস্ব ঘাটতি। যা আগামীতে আরো বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। তবে, এ ঘাটতি দেশের ঋণের বোঝাকে ঝুঁকিপূর্ণ করবে না বলে মনে করছে বিশ্বব্যাংক।

দেশের মেগা প্রকল্পগুলো ঋণের ওপর নির্ভরশীল। তাই ঋণের বোঝা কমাতে প্রকল্প বাছাই ও অর্থায়নে সরকারকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা।

জিডিপি প্রবৃদ্ধি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করার তাগিদ দিচ্ছে বিশ্বব্যাংক। নির্বাচন সামনে রেখে অর্থনৈতিক সুশাসন জোরদার করার প্রক্রিয়া দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা করছে সংস্থাটি।

আগের সংবাদদেশে ইন্টারনেট ব্যবহারকারী মাত্র ১৩ শতাংশ!
পরবর্তি সংবাদদুই শিক্ষার্থী মারধরের অভিযোগে জাবির ৭ ছাত্র বহিষ্কার