
ফাতেহ ডেস্ক: হাতিরঝিল থানায় নাশকতার মামলায় মির্জা ফখরুলসহ ৭ বিএনপি নেতাকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার সকালে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
ফখরুল ছাড়া অন্য নেতারা হলেন নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, মঈন খান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার সকাল ১০টার দিকে আদালতে হাজির হন তারা। পুলিশ প্রতিবেদন দেয়ার ৪ সপ্তাহ পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করা হয়।
এই সময়ের মধ্যে তাদের আত্মসমর্পনের নির্দেশও দেয়া হয়েছে। পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে সোমবার ফখরুলসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ। এই মামলায় মঙ্গলবার মওদুদ আহমদ ও সানাউল্লাহ মিয়ার আগাম জামিন মঞ্জুর করে হাইকোর্ট।
