
ফাতেহ ডেস্ক: আলোকচিত্রী শহিদুল আলমের ডিভিশন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
এর ফলে কারাগারে শহীদুল আলমকে ডিভিশন দিতে হাইকোর্টের আদেশ বহাল থাকলো বলে জানিয়েছেন তার আইনজীবী। গত ৫ সেপ্টেম্বর শহীদুল আলমকে কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে ১৬ সেপ্টেম্বর চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
পরদিন শহিদুল আলমের প্রথম শ্রেণির ডিভিশন বহাল রাখেন চেম্বার জজ বিচারপতি মোহাম্মদ ইমান আলী। পাশাপাশি রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করার নির্দেশ দেয়া হয়। গত ২৭ আগস্ট শহীদুল আলমের পক্ষে বিচারিক আদালতে ডিভিশন চেয়ে আবেদন করা হয়।
