এমপিপুত্র রনির রায় পেছাল

ফাতেহ ডেস্ক: রাজধানীর ইস্কাটনের জোড়া খুনের মামলায় সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে মামলার রায় আজ দেয়া হচ্ছে না। আদালত সূত্রে জানা গেছে, এক সাক্ষীর জবানবন্দি নতুন করে গ্রহণের আবেদনের কারণেই রায় ঘোষণা পেছানো হয়েছে।

১৯ সেপ্টেম্বর ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষ করে রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে রায় দেয়ার কথা ছিলো গত ৮ই মে।

২০১৫ সালের ১৩ এপ্রিল ইস্কাটনে একটি গাড়ি থেকে ছোঁড়া গুলিতে নিহত হন অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম। এ ঘটনায় হাকিমের রমনা থানায় ওই বছরের ১৫ই এপ্রিল মামলা করেন। পরে ৩০ মে রনিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এই জোড়া খুনের মামলায় রনিই একমাত্র আসামি।

আগের সংবাদমূলধন ঘাটতিতে ১০ ব্যাংক
পরবর্তি সংবাদ৭ রোহিঙ্গাকে ফেরত ভারতের