খালাফ হত্যা: সাইফুলের মৃত্যুদণ্ড বহাল, রিভিউ খারিজ

ফাতেহ ডেস্ক: সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় আসামি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। সকালে আসামির করা রিভিউ আবেদন শুনানি শেষে এ রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার বিচারপতির আপিল বেঞ্চ।

২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। পরদিন ভোরে হাসপাতালে মৃত্যু হয় তার। ঘটনার দুদিন পর গুলশান থানায় হত্যা মামলা করে পুলিশ।

এর সাড়ে চার মাস পর গ্রেপ্তার হন সাইফুল ইসলামসহ ৪ জন। ওই চারজনসহ পলাতক আরেক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পাঁচ আসামির সবাইকেই মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত।

পরে সাইফুলের মৃত্যুদণ্ড বহাল রেখে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পলাতক ব্যক্তিকে খালাস দেয় হাইকোর্ট।

আগের সংবাদদূরত্ব অনেক, মিলও কি নেই?
পরবর্তি সংবাদItems to Produce With Paper