বেশি গ্রাহক রবিতে, আগ্রহ কম টেলিটকে: বিটিআরসি

ফাতেহ ডেস্ক: নম্বর বদল না করে অপারেটর পরিবর্তন সেবা চালুর প্রথম পাঁচ দিনে সবচেয়ে বেশি গ্রাহক এসেছে রবিতে। আর সবচেয়ে কম গ্রাহক এসেছে টেলিটকে। সম্প্রতি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এ তথ্য জানায়।

বিটিআরসির প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি অপারেটর বদল করেছে গ্রামীণফোনের গ্রাহকরা। গত ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অপারেটর বদলের জন্য আবেদন জমা পড়ে ১০ হাজার ১২২টি।

এর মধ্যে আবেদন সফল হয় ৪ হাজার ১৮১টি। যার মধ্যে রবিতে সবচেয়ে বেশি ২ হাজার ৩৪১ জন, বাংলালিংকে ১ হাজার ৮৯, গ্রামীণফোনে ৬৮২ এবং টেলিটকে সবচেয়ে কম ৮৯ জন গ্রাহক এসেছে অন্য অপারেটর থেকে। আর গ্রামীণফোন থেকে অপারেটর বদল করার আবেদন করেছেন চার হাজার ৬১৬ জন গ্রাহক।

আগের সংবাদএবার ইসরাইলকে রাশিয়ার সতর্কতা
পরবর্তি সংবাদগ্রেনেড হামলার দণ্ডিত পলাতকদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা