আফগানিস্তানে নির্বাচনি প্রচারে বোমা হামলায় নিহত ১৩

ফাতেহ ডেস্ক: আফগানিস্তানের তাখার প্রদেশের নির্বাচনি প্রচারে বোমা বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন।

শনিবার, পার্লামেন্ট নির্বাচনের প্রার্থী নাযিফা ইউসুফি বেকের নির্বাচনী র‍্যালিতে এ হামলা চালানো হয়। তবে হামলার সময় সমাবেশে উপস্থিত ছিলেন না নাযিফা। র‍্যালির খুব কাছে মোটরসাইকেলে বোমা পেতে রাখাছিল বলে জানিয়েছে পুলিশের মুখপাত্র।

এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। ২০ অক্টোবর আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনি প্রচার শুরুর পর থেকে এ নিয়ে ৩টি হামলা হল দেশটিতে। এতে এখন পর্যন্ত মোট ৩০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে তালেবান।

আগের সংবাদফেসবুকে ভাইরাল হওয়া ‘মেসেজ’ থেকে সাবধান!
পরবর্তি সংবাদবাংলাদেশের মানুষ এখনো ব্যাপকভাবে কুসংস্কারে বিশ্বাস করে কেন?