শরীয়তপুরে ৭৪ জেলে আটক

ফাতেহ ডেস্ক: নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় শরীয়তপুরে ৭৪ জেলে আটক হয়েছে। ভোর থেকে নড়িয়ার শুভগ্রাম থেকে জাজিরার পালেচর এলাকায় পদ্মায় অভিযান চালিয়ে তাদের আটক করে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ।

এ সময় জব্দ করা হয় এক লাখ মিটার কারেন্ট জাল ও ১৬শ কেজি ইলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেন।

তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় সতর্ক কোরে ৩ জনকে ছেড়ে দেয়া হয়। জব্দ করা মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। পোড়ানো হয় জব্দ করা কারেন্ট জাল।

আগের সংবাদযৌন হয়রানির অভিযোগে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি
পরবর্তি সংবাদডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি সম্পাদকদের