
ফাতেহ ডেস্ক: আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে দেশি-বিদেশি চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি।
বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের গণসংযোগে এ অভিযোগ করেন ওবায়দুল কাদের। গণসংযোগপূর্ব এক সমাবেশে তিনি বলেন, কোনো রাজনৈতিক শক্তি যতো ঐক্যই করুক আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ বিজয় ঠেকাতে পারবে না।
জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।
