আফগানিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২৫

An inspection team examines a US Army (USA) AH-64 Apache helicopter that crashed during landing at Tactical Assembly Area SHELL, in Central Iraq. The helicopter is assigned to A/Company 2-101st Aviation Regiment, and was operation in support of Operation IRAQI FREEDOM.

ফাতেহ ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৫ আরোহীর সবাই নিহত হয়েছে। নিহতদের মধ্যে ঊর্ধ্বতন সেনা-কর্মকর্তা রয়েছেন বলে নিশ্চিত করেছেন ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র ।

নাসের মেহরি জানান, ফারাহ থেকে হেরাত প্রদেশে যাচ্ছিলো সেনাবাহিনীর দুইটি হেলিকপ্টার। তবে মাঝপথে একটি হেলিকপ্টারের সঙ্গে কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আরোহীদের মধ্যে পশ্চিমাঞ্চলের সহকারী কমান্ডার ও ফারাহ প্রদেশের কাউন্সিল প্রধানও ছিলেন।

প্রাদেশিক কর্তৃপক্ষের দাবি, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ের সাথে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। তবে গুলি করে হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানিয়েছে একটি গোষ্ঠী।

আগের সংবাদখালেদাকে বন্দি রেখে সংলাপ ফলপ্রসূ হবে না : ফখরুল
পরবর্তি সংবাদপর্নোগ্রাফি যেভাবে আমাকে সিরিয়াল কিলার বানিয়েছে : টেড বান্ডির অন্তিম সাক্ষাৎকার