
ফাতেহ ডেস্ক: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার (০৬ নভেম্বর) সমাবেশ করার মৌখিকভাবে অনুমতি পেলো জাতীয় ঐক্যফ্রন্ট।
সোমবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয় ঐক্যফ্রন্টকে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি কমিশনারের কার্যালয়ে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল গিয়ে অনুমোদন চাইলে সমাবেশের অনুমতি দেয়া হয়।
দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।
প্রতিনিধিদল জনসভাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানা যায়। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সমাবেশে প্রধান অতিথি থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এবং সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে লক্ষাধিক লোক হবে বলে আশা করছে বিএনপি।
