
ফাতেহ ডেস্ক: তফসিল না পেছানো, ইভিএম বাতিলসহ নির্বাচন কমিশনে ৮ দফা দাবি জানিয়েছে জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ দাবি জানান জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
বৈঠকে জাতীয় নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের দাবিও জানানো হয়েছে বলে জানান রুহুল আমিন।
বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ইসির সঙ্গে বৈঠকে বসে সম্মিলিত জাতীয় জোটের ১৯ সদস্যের প্রতিনিধিদল।
বৈঠকে সিইসি কে এম নূরুল হুদাসহ চার কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ অংশ নেন। বিকেল ৪টায় ইসির সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
