
ফাতেহ ডেস্ক:
আগামীতে যে দলই ক্ষমতায় আসুক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচনী সংলাপের অংশ হিসেবে সবশেষ ২৪টি রাজনৈতিক দলের সাথে ১৪ দলীয় জোটের সংলাপে তিনি একথা বলেন।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত গণভবনে এ সংলাপ হয়। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে যে দলই ক্ষমতায় আসুক, তারা যেন উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখে। সংলাপে ২৪ দলের নেতৃত্ব দেন তৃণমূল বিএনপির সভাপতি নাজমুল হুদা।
সংলাপ শেষে তিনি জানান, সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বহাল রেখেই নির্বাচনে যেতে চায় ২৪ দল।
