বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে : শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা মোদির

গাজী আশরাফ আজহার : বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সাফল্য অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আধা ঘন্টার এক জরুরি বৈঠকে শেখ হাসিনার প্রশংসা করে মোদি বলেন,সামাজিক উন্নয়নে বাংলাদেশ পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ।

ভারতের ক্ষমতাসীন দল(বিজেপির) আমন্ত্রণে তিনদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আজ নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে এক বৈঠক করেন তিনি।

বৈঠকে ভরতের প্রধানমন্ত্রী বিজেপি প্রধান নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। শেখ হাসিনার প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে’ বাংলাদেশ ৷

আগের সংবাদভারতকে ভেঙে দিতে চায় পাকিস্তান
পরবর্তি সংবাদআজ সন্ধ্যায় ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মো. আবদুল হামিদ