যুক্তরাষ্ট্রের ধ্বংস অনিবার্য : আমেরিকান ‘মুসলিম’ নেতা

ফাতেহ ডেস্ক 

যুক্তরাষ্ট্রের মুসলিম নেতা লুই ফারাখান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহিত নীতি আমেরিকার ধ্বংস ডেকে আনতে পারে। ইরান সফররত ফারাখান বৃহস্পতিবার ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি’র সদরদপ্তরে এক সাংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্ববাসীর বিশ্বাস ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছেন ট্রাম্প। লুই ফারাখান ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কারণে ট্রাম্পের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের নীতি ‘আমেরিকাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে।

লুই ফারাখান বলেন, আমাদের সরকারের নীতি মধ্যপ্রাচ্যকে একটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে যা এমন এক মহাযুদ্ধে রূপ নিতে পারে যা বিশ্ববাসী কখনো দেখেনি। মধ্যপ্রাচ্যের সেই যুদ্ধ বাইবেলে বর্ণিত আরমাগেডন যুদ্ধে পরিণত হতে পারে।

খিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে শেষ বিচারের আগে সত্য ও অসত্যের মধ্যে ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস দেয়া হয়েছে যাকে আরমাগেডন যুদ্ধ বলা হয়।

আমেরিকা-ভিত্তিক ‘নেশন অব ইসলাম মুভমেন্ট’র নেতা লুই ফারাখান প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ইসরাইলের পীড়াপীড়িতে আপনি যদি আপনার মিত্রদের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দুয়ার খুলে দেন তাহলে যে সংঘাত সৃষ্টি হবে তাতে চীন ও রাশিয়াসহ বিশ্বের সকল দেশ জড়িয়ে পড়বে।

অবশ্য  ‘নেশন অব ইসলাম মুভমেন্ট’ নিয়ে অনেক বিতর্ক আছে।

আগের সংবাদশরণার্থী ক্যাম্পে হুমকির মুখে রোহিঙ্গা মুসলিমদের ধর্মীয় জীবন
পরবর্তি সংবাদদাওরায়ে হাদীসের সর্বনিম্ন বয়স ২১ নিয়ে জটিলতা, সিলেবাস পরিবর্তনের তোড়জোড়