যুক্তরাষ্ট্রের হিসেবেই ‘সন্ত্রাস বিরোধী’ যুদ্ধে নিহত পাঁচ লাখের বেশী মানুষ

যুক্তরাষ্ট্র পরিচালিত কথিত  ‘ সন্ত্রাস বিরোধী যুদ্ধে’  ২০০১ সাল থেকে এখন পর্যন্ত আফগানিস্তান, ইরাক এবং পাকিস্তনে কমপক্ষে পাঁচ লাখ মানুষকে হত্যা করা হয়েছে। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পর থেকে ‘জঙ্গী’ দমনের নামে যেসব হামলা চালানো হয়েছে তাতে এ সংখ্যক মানুষ নিহত হয়েছে বলে বৃহস্পতিবার প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে।

ব্রাউন ইউনিভার্সিটি’স ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল এন্ড পাবলিক অ্যাফেয়ার্সের করা এই গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, ৯/১১ এর পর থেকে এই নিহতের সংখ্যা ৪ লাখ ৮০ হাজার থেকে ৫ লাখ ৭ হাজারের মধ্যে রয়েছে। এই প্রতিবেদনে আরো জানানো হয়েছে, নিহতের এই সংখ্যা আসল সংখ্যা থেকে কম ধরা হয়েছে। এর কারণ হিসেবে রিপোর্টিং এর সীমাবদ্ধতা এবং যুদ্ধে হত্যার সংখ্যা গণনায় অনিশ্চয়তাকে উল্লেখ করা হয়েছে।

এই সংখ্যা বেসামরিক নাগরিক, সশস্র যোদ্ধা, স্থানীয় পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগী সৈন্যদের নিহতের সংখ্যা থেকে সংগ্রহ করা হয়েছে। যারা সরাসরি যুদ্ধে মারা  যাননি, তবে যুদ্ধের কারণে সৃষ্ট খারাপ পরিস্থিতির কারণে মারা গেছেন, তাদেরকে এই সংখ্যার অন্তর্ভুক্ত করা হয়নি।
প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, যদিও আমেরিকার জনগণ, সংসদ এবং মিডিয়া এই ‘ওয়ার অন টেরর’ বিষয়টি উপেক্ষা করে, তবে ক্রমবর্ধমান এই মরদেহের সংখ্যা ইঙ্গিত দিচ্ছে যে, যুদ্ধ তীব্র ছিল।

আগের সংবাদখাশোকজির দেহ রাসায়নিক পদার্থ দিয়ে গলিয়ে ফেলা হয়?
পরবর্তি সংবাদবিবাড়িয়ার মারকায মসজিদে সা’দপন্থীদের হামলা, আহত ৩০