ভোট কেন্দ্রে ইভিএম পরিচালনা করবে সেনাবাহিনী

ফাতেহ ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেসব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে, সেসব কেন্দ্রে এসব পরিচালনা করবে সেনাবাহিনী।

শনিবার (১০নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ।

ইভিএম কেন্দ্রগুলো সেনাবাহিনীর পরিচালনায় রাখার ব্যাপারে কমিশনের পরিকল্পনার কথা জানিয়ে সচিব আরও বলেন, যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে- সেসব কেন্দ্রে থাকবে সেনাবাহিনী।

ওইসব কেন্দ্রে অন্যান্য কেন্দ্রের মতো আলাদাভাবে স্ট্রাইকিং ফোর্স হিসেবেও সেনাবাহিনী থাকবে বলে জানান তিনি।

ইচি সচিব বলেন, যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে সেসব যন্ত্র পরিচালনার জন্য সেনাবাহিনী রাখা হবে। কারণ এটি একটি টেকনিক্যাল বিষয়। টেকনিক্যাল বিষয় এবং আস্থার বিষয়গুলো বিবেচনায় রেখেই পরিকল্পনা করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৩ ডিসেম্বরে অনুষ্ঠেয় এই ভোটে ইভিএম ব্যবহারে নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনও করা হয়েছে।

আগের সংবাদতাবলিগের সাথিদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ
পরবর্তি সংবাদ‘অ্যাপ কোম্পানির গ্রাহকের ডাটা অন্যত্র ব্যবহার আমানতের খেয়ানত’