স্কুলের সাইনবোর্ডে ইসলামপুরের নাম লেখা হলো ঈশ্বরপুর, বদলে যাচ্ছে মির্জাপুরও

ওমর ফারুক : ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক নামগুলোকে হিন্দুয়ানা করার মিশনে থেমে নেই যোগী সরকার। এলাহাবাদ ও ফয়েজাবাদের পর এবার মির্জাপুরের নামও পরিবর্তন করতে যাচ্ছে বিজেপি।

মির্জাপুরের নাম বদল ঘোষণার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দিনাজপুরের ইসলামপুরের নাম বদলে ঈশ্বরপুর রাখারও উদ্যোগ নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। এ উদ্যোগের অংশ হিসেবে ইসলামপুরে ভিএইচপি পরিচালিত সরস্বতী শিশু মন্দির ও বিদ্যা মন্দির স্কুলের সাইনবোর্ডে ইতোমধ্যে ইসলামপুরের বদলে ঈশ্বরপুর লেখা হয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তোলপাড়ও। হুট করে একটি বিদ্যালয়ের সাইনবোর্ডে কীভাবে ইসলামপুরের স্থলে ঈশ্বরপুর লেখা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ভারতের সাংগঠনিক সম্পাদক শচীন্দ্রনাথ সিং বলেছেন, মুসলিম শাসকেরা এই নাম চাপিয়ে দিয়েছিল। ঐতিহাসিকভাবে এই জায়গার নাম ঈশ্বরপুর। তাই তাদের স্কুলের সাইনবোর্ডে ঈশ্বরপুর লেখা হয়েছে।

এদিকে উত্তরপ্রদেশের ঐতিহাসিক শহর মির্জাপুরের নাম পরিবতর্ন করে বিন্দা দম রাখার দাবি জানিয়েছে বিভিন্ন হিন্দু সংগঠন। তারা কয়েকবার যোগী সরকারকে এ জন্য চিঠিও লিখেছে। হিন্দু পরিষদের এ উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেছেন ইতিহাসবিদ ইরফান হাবীব। তিনি বলেন, বিজেপি নেতা অমিত শাহকেও তার নাম বদল করে ফেলতে হবে। কারণ শাহ ফার্সি শব্দ। বিজেপি সরকার প্রতিদিন কোথাও না কোথাও নাম পরিবর্তন করে যাচ্ছে। প্রতিদিনই এমন সংবাদ আসছে।

আগের সংবাদজাতীয় ঐক্যফ্রন্টের জন্য দোয়া করলেন খালেদা জিয়া
পরবর্তি সংবাদবি চৌধুরীর যুক্তফ্রন্ট আওয়ামীলীগেই যোগ দিচ্ছে?