জাতীয় ঐক্যফ্রন্টের জন্য দোয়া করলেন খালেদা জিয়া

ফাতেহ ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র পাঁচ নেতা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটে প্রার্থীদের মনোনয়নসহ বিভিন্ন বিষয়ে খালেদা জিয়াকে অবহিত করেন বিএনপি নেতারা। এ সময় ছিলেন- দলটির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দোয়া করেছেন।’

সোমবার বিকেলে কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় এ কথা জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, অনেকদিন পর ম্যাডামের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছি। ম্যাডাম অত্যন্ত অসুস্থ, তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন।

কিন্তু একপর্যায়ে তাকে জোর করে হুইল চেয়ারে করে কারাগারে আনা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। তাকে আবার হাসপাতালে ভর্তি করার জোরালো দাবি জানাচ্ছি।

আগের সংবাদঅনিয়ম দূর করতেই নির্বাচনে ইভিএম ব্যবহার : ইসি
পরবর্তি সংবাদস্কুলের সাইনবোর্ডে ইসলামপুরের নাম লেখা হলো ঈশ্বরপুর, বদলে যাচ্ছে মির্জাপুরও