
ফাতেহ ডেস্ক ঃ
নির্বাচন পেছানোর দাবি নিয়ে আগামীকাল বুধবার দুপুর ১২টায় নির্বাচন কমিশনে যাবে ঐক্যফ্রন্ট। এতে নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে জোটের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
তিনি আরো জানান, ১৬ই নভেম্বর প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করবেন ড. কামাল হোসেন।
