
ফাতেহ ডেস্ক : ভোটে সব দলের প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
নির্বাচন ভবনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধান নির্বাচন কমিশনার জানান, আগাম প্রচারণার ব্যানার ফেস্টুনসহ বিভিন্ন বিল বোর্ড সরিয়ে ফেলার জন্য আরো ৩ দিন সময় বাড়ানো হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী আজ এসব সরিয়ে ফেলার শেষ দিন ছিল।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১০টায় শুরু হয় প্রশিক্ষণের দ্বিতীয় দিনের কার্যক্রম।
এতে অংশ নেন ঢাকা ও ময়মনসিংহের ১৭২ সহকারি রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন যাচাই-বাছাই, আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন দিক নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।
তিন দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে বৃহস্পতিবার।
