মাওলানা আবুল হাসানাত আমিনীর জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া কামনা

ফাতেহ ডেস্ক :  আল্লামা মুফতী ফজলুল হক আমিনীর সুযোগ্য সন্তান, ইসলামী ঐক্যজোটের অন্যতম ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী আগামী একাদশ জাতীয়সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী হিসেবে ব্রাক্ষণবাড়িয়া-৩ (সদর­ – বিজয়নগর) নির্বাচনী এলাকা থেকে মিনার প্রতীকে নির্বাচন করবেন। এ উপলক্ষ্যে আজ শুক্রবার ব্রাক্ষণবাড়ীয়া-৩ (সদর -বিজয়নগর) নির্বাচনী এলাকা জুড়ে প্রায় চার শতাধিক মসজিদে হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনীর পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়ীয়া জেলার যুগ্ম সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বাদ জুমআ ব্রাক্ষণবাড়িয়া -৩( সদর -বিজয়নগর) নির্বাচনী এলাকা অন্তর্গত প্রায় চার শতাধিক মসজিদের ইমাম ও খতিব তাদের মুসল্লিয়ানে কেরামদের নিকট হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনীর জন্য বিশেষ ভাবে দোয়া কামনা করেন।

আগের সংবাদমাদরাসা বোর্ডিংয়ের খাবার কতটা পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত?
পরবর্তি সংবাদমিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব পাস