‘নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নে কাউকে ছাড় নয়’

ফাতেহ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নে কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী।

শনিবার সকালে আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ একাডেমীতে নির্বাচনি কর্মকর্তাদের ইভিএম প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দায়িত্বে অবহেলা বা কর্মকর্তদের পক্ষপাতমূলক কাজের প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে ইসি।

নির্বাচনে প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পায় তা নিশ্চিত করতে কর্মকর্তদের নির্দেশনাও দেন তিনি। কমিশন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না, এজন্য কর্মকর্তাদের সচেষ্ট থাকার নির্দেশ দেন শাহাদাত হোসেন চৌধুরী।

আগের সংবাদযুবরাজের নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয় : সিআইএ
পরবর্তি সংবাদভাসানীর কবর জিয়ারত করেছেন ঐক্যফ্রন্ট নেতারা