কোনোভাবেই নির্বাচন বয়কট করবে না ঐক্যফ্রন্ট : কামাল

ফাতেহ ডেস্ক: কোন পরিস্থিতিতেই নির্বাচন বয়কট করবে না ঐক্যফ্রন্ট। এ ঘোষণা দিয়েছেন জোটের নেতা ড. কামাল হোসেন। বিকালে সুপ্রিম কোর্টে আইনজীবীদের সমাবেশে তিনি বলেন, একবার নির্বাচনে না গিয়ে অনেক ভুগতে হয়েছে। আর সেই ভুল নয়।

সুপ্রিম কোর্টে মহাসমাবেশের আয়োজন করে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট। সারাদেশের আইনজীবীরা এতে যোগ দেন। এই সমাবেশেও খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা দাবি জানান নেতারা।

এসময় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন মন্তব্য করেন, সংবিধানের দোহাই দিয়ে অসাংবিধানিক কাজ করছে এ সরকার। এবার আর ছাড় নয় বলে জানান কামাল হোসেন।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ইচ্ছামতো বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে সরকার। তাদের প্রতিহত করতে ভোটযুদ্ধে নামার আহ্বান জানান তিনি।

নির্বাচনে জয়ী হওয়ার কোন বিকল্প নেই বলে মনে করেন ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল।

আগের সংবাদভাসানীর কবর জিয়ারত করেছেন ঐক্যফ্রন্ট নেতারা
পরবর্তি সংবাদলবিস্ট দিয়ে ভোট নিয়ে সংশয় সৃষ্টি করছে বিএনপি : সেতুমন্ত্রী