
তামিম রায়হানঃ
কাতারের বিরুদ্ধে সৌদিআরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিসরের আরোপ করা অবরোধের আজ ৩২৫ দিন পূর্ণ হচ্ছে। এই জোটের এমন অব্যাহত ষড়যন্ত্রের ধারাবাহিকতায় এবার কাতার-সৌদি একমাত্র স্থল সীমান্ত কেটে সেখানে সামুদ্রিক চ্যানেল তৈরি এবং ওই এলাকায় সামরিক ঘাঁটি স্থাপন করবে সৌদি আরব। এর ফলে কাতার আরব উপদ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে দ্বীপে পরিণত হবে। এমন বিধ্বংসী পরিকল্পনার পরও কাতার এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি, বরং কাতারের নিরবতাকে ভয় পাওয়া বলছেন আরব আমিরাতের প্রমোদবালক মন্ত্রীরা।
কাতারের বিরুদ্ধে সৌদিআরব ও এর দোসরদের এত ষড়যন্ত্র ও চক্রান্তের পরও আগামী ১৫ এপ্রিল সৌদিআরবে অনুষ্ঠেয় আরব লীগের সম্মেলনে অংশ নিতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ স্বয়ং সৌদিআরবে যাবেন। বীরদর্পে মাথা উঁচু করে রিয়াদে অবতরণ করবেন তিনি। আজ থেকে সৌদিআরবের বিভিন্ন সড়কে বিভিন্ন দেশের পতাকার সঙ্গে কাতারের পতাকাও শোভা পাচ্ছে। কাতারের আমিরকে স্বাগত জানাতে বাধ্য হয়ে বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে সৌদি প্রশাসনের উর্ধ্বতন কর্তাদের। কাতারের উদারতা এবং চরিত্রের কাছে তাই আবারও মার খেয়ে গেল সৌদিআরব।
শোনা যাচ্ছে, ফিলিস্তিন নিয়ে ট্রাম্পের বাতানো সমাধান আরব লীগের সম্মেলনে পাশ করাতে দালালদের নিয়ে যথাসাধ্য চেষ্টা করবে সৌদিআরব, কিন্তু ফিলিস্তিনের অকৃত্রিম বন্ধু কাতারের উপস্থিতি যে এই দালালিপনায় বাধার সৃষ্টি করবে, সেটা নিয়ে সৌদি মহল বেশ চিন্তিত। বিশ্লেষকদের মন্তব্য, ২০০২ সালের পর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আরবলীগের সম্মেলন, এবার যদি আরব রাষ্ট্রগুলো এক হতে না পারে, তবে আর কোনো শক্তি কখনোই তাদের এক করতে পারবে না।
ফেসবুক থেকে নেয়া।
