পুষ্টিহীনতায় ইয়েমেনে ৮৫ হাজার শিশুর মৃত্যু

ফাতেহ ডেস্ক: ইয়েমেনের তিন বছরের গৃহযুদ্ধে পুষ্টিহীনতায় ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে। এদের সবার বয়স ৫ বছরের নিচে। ইয়েমেন সংকটের ভয়াবহ এই তথ্য দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন।

গত মাসে ইয়েমেনের প্রায় দেড় কোটি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করে জাতিসংঘ। এদিকে, ইয়েমেনে ৫০ কোটি মার্কিন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহী ও সৌদি জোটের যুদ্ধ চলছে। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চললেও কোন সুরাহা হয় নি। ৩ বছরের যুদ্ধে নিহতের সংখ্যা সাড়ে ৬ হাজারেরও বেশি। জাতিসংঘের হিসেবে আহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

আগের সংবাদবিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের শেষ দিন আজ
পরবর্তি সংবাদআ.লীগে যোগ দিতে চায় বিএনপির অনেকে : কাদের