
ফাতেহ ডেস্ক: বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের শেষ দিন আজ। সকাল থেকে চলছে ময়মনসিংহ বিভাগ ও ফরিদপুর অঞ্চলের প্রার্থী বাছাই। বিকেলে নেয়া হবে ঢাকা বিভাগের সাক্ষাৎকার।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটির সদস্যরা।
এর আগে, গত ৩ দিনে নেয়া হয়েছে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার। একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপি থেকে মনোনয়নপত্র নিয়েছেন ৪ হাজার ৫৮০ জন।
