
ফাতেহ ডেস্ক: সাংবাদিক খাশোগি হত্যার জেরে সৌদি যুবরাজের অপসারণ দাবি করা অশনি সংকেত বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। যুবরাজের সম্পৃক্ততা প্রশ্নে মার্কিন কংগ্রেসে তদন্তের দাবি ওঠার একদিন পরেই এ মন্তব্য করেন আদেল আল-জুবায়ের।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি বাদশাহ ও যুবরাজ দেশের প্রতিটি জনগনের প্রতিনিধি। তাই তাদের বিরুদ্ধে কোন রকম অসম্মানজনক আলোচনা সৌদি জনগন মেনে নেবে না। খাশোগি হত্যায় যুবরাজ বিন সালমানের যুক্ত থাকার মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উড়িয়ে দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুবরাজ কোনভাবেই এর সঙ্গে জড়িত নয়।
সৌদি আরবের বিপক্ষে যুক্তরাষ্ট্র কোন রকম নিষেধাজ্ঞা দেয়ার কথা ভাবলে তা হবে অপরিণামদর্শিতা। অবশ্য, গোয়েন্দা প্রতিবেদন ও মার্কিন সিনেটের চাপ থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, সত্য যাই হোক, রিয়াদের পাশেই থাকবে যুক্তরাষ্ট্র।
