কতগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহার, সিদ্ধান্ত আজ

ফাতেহ ডেস্ক: জাতীয় নির্বাচনে কতগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে আজ সেই সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।

শুক্রবার এক অনুষ্ঠান শেষে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এছাড়া, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং করবেন সিইসি।

যেসব দল ইভিএম ব্যবহারের বিরোধীতা করছে, তাদেরকে নিজস্ব বিশেষজ্ঞ দিয়ে ইভিএম মেশিন পরীক্ষার আহ্বানও জানান প্রধান নির্বাচন কমিশনার।

শুক্রবার সকালে রাজধানী নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। তবে প্রত্যন্ত অঞ্চলে ইভিএম ব্যবহার করা হবে না বলে আভাস দেন তিনি।

আগের সংবাদপাকিস্তানে পৃথক আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৯
পরবর্তি সংবাদপাকিস্তানে পৃথক আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৯