‘২-৩ দিনের মধ্যে বিএনপির প্রার্থী ঘোষণা’

ফাতেহ ডেস্ক: আগামী দু-তিন দিনের মধ্যে বেশির ভাগ আসনে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, ৯ ডিসেম্বরের আগ পর্যন্ত তালিকায় কিছু পরিবর্তন আসতে পারে।

এদিকে, বিএনপির সাথে ঐক্যফ্রন্টের আসন ভাগ নিয়ে জটিলতা থাকলেও শিগগিরই এর সমাধান হবে আশাবাদী ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন।

চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও একাদশ সংসদ নির্বাচনে বেশ কিছু দাবি তুলে ধরতেই রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গণফোরাম। তফসিল ঘোষণার পরেও নির্বাচনের মাঠে সমান সুযোগ নেই বলে অভিযোগ দলটির। ক্ষমতাসীন দল আচরণবিধি লংঘন করলেও ইসি নিরব ভূমিকা নিচ্ছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান ডক্টর কামাল হোসেন। আসন বন্টন নিয়ে বিএনপির সাথে ঐক্যফ্রন্টের কোন দূরত্ব সৃষ্টি হচ্ছে কি-না জানতে চাওয়া হয় কামাল হোসেনের কাছে।

এর আগে, নিজেদের মধ্যে আসন বন্টন নিয়ে মতিঝিলে ঐক্যফ্রন্টের নেতারা বৈঠক করেন। পরে বিএনপি মহাসচিব জানান, দুই তিন দিনের মধ্যেই বেশিরভাগ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা হবে। সুষ্টু নির্বাচনের পরিবেশ তৈরিতে ইসি এখনো ব্যর্থ বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

আগের সংবাদতফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
পরবর্তি সংবাদনির্বাচনে সেনাবাহিনীকে পরিচালনা করবে ম্যাজিস্ট্রেট : ইসি