
ফাতেহ ডেস্ক : মনোনয়ন না দেওয়ায় মনোয়নপ্রত্যাশীর সমর্থকেরা কলা গাছ রোপণ করে প্রতিবাদ করেছেন। এই ঘটনা ঘটেছে কক্সবাজার-৩ (সদর ও রামু উপজেলা) আসনের এমপি সাইমুম সরওয়ার কমলকে ঘিরে।
রবিবার (২৫ নভেম্বর) বিকাল ও সন্ধ্যায় বিভিন্ন স্থানে তার সমর্থকেরা কলা গাছ রোপণ করে প্রতিবাদ করেছেন। কক্সবাজারের রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাইমুম সরওয়ার কমলের পিএস নীতিস বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
‘এখনও কোনও চিঠি আমরা পাইনি। এমপি কমল আওয়ামী লীগের একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। এলাকায় তার জনপ্রিয়তা ও সুনাম আকাশছোঁয়া। এই কারণে এবারও তিনি দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে এগিয়ে আছেন। কিন্তু, হঠাৎ করে তাকে বাদ দিয়ে বহিরাগত একজনকে প্রার্থী ঘোষণার তোড়জোড় শোনা যাচ্ছে।’ বলে জানান কমলের পিএস নীতিস বড়ুয়া।
মূলত এই খব ছড়িয়ে পড়লে কমলের সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন।রাস্তায় নেমে পড়ে কলাগাছ নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা জিয়া উদ্দীন বাবলুকে ঠেকানোর ঘোষণা ও সাইমুম সরওয়ার কমলকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একইসঙ্গে কমলের সমর্থনে প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে একযোগে কলাগাছ রোপণ করেন।
প্রতিবাদে কলাগাছ রোপণ কেন বেছে নেওয়া হলো, এমন অভিনব উদ্ভাবনার কোনো খোঁজখবর জানা যায়নি।
