মানবতাবিরোধী অপরাধী আপিলে দণ্ড স্থগিত ইস্যু

ফাতেহ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় তার আইনজীবী ফখরুল ইসলামকে বিচারিক আদালতের দেয়া সাজা স্থগিতের আবেদন খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেয়।

সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ জানান, বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে করা আপিলে দণ্ড স্থগিতের সুযোগ নেই বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। আদালত ফখরুল ইসলামকে আপিল বিভাগে যাওয়ার পরামর্শ দেয়।

আপিল বিভাগ এ বিষয়ে কোনো নীতিমালা ঠিক করে দিলে হাইকোর্ট তা অনুসরণ করবে। এ আদেশের ফলে দণ্ড স্থগিত না হলে খালেদা জিয়াসহ অন্য দণ্ডিতরাও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে দাবি করেন ইউসুফ মাহমুদ মোর্শেদ।

আগের সংবাদকাশ্মিরে আবার হামলা, শিকার ১৮ মাসের শিশুও
পরবর্তি সংবাদভোট পেতে মসজিদে মসজিদে মোদি