নির্বাচন করতে পারবেন না খালেদা জিয়া : অ্যাটর্নি জেনারেল

ফাতেহ ডেস্ক: খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি আরো বলেন, খালাস হলেও ৫ বছর পর ভোট করতে পারবেন খালেদা জিয়া।

এর আগে, মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতে ২ বছরের বেশি সাজা হলে আপিল বিচারাধীন অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে হাইকোর্ট। তবে আপিলে দণ্ড স্থগিত ও জামিন হলে ভোটে প্রার্থী হওয়ার সুযোগ আছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ আদেশ দিয়েছে। আদালতের এ আদেশে দুই দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার ভোটে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।

পাশাপাশি দণ্ড ও সাজা বাতিলের আবেদন খারিজ হওয়ায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান, ড. এ জেড এম জাহিদ, ওয়াদুদ ভূইয়া, মো. আব্দুল ওয়াহাব, মশিউর রহমান নির্বাচনে আযোগ্য হবেন বলেও জানান তিনি।

আগের সংবাদ৪৫ নতুন মুখ নৌকার মনোনয়নের চিঠি পেয়েছেন
পরবর্তি সংবাদএকাধিক আসনে হেভিওয়েট হিসেবে একাধিক মনোনয়ন দিচ্ছে বিএনপি