
তামীম রায়হানঃ ২০১৭ সালের পেট্রো বাংলা আর কাতারের মধ্যকার ১৫ বছর মেয়াদী চুক্তির ফলশ্রুতিতে কাতার থেকে এলএনজির প্রথম চালান গ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যকার সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হলো। এতে একদিকে যেমন বাংলাদেশের গ্যাসভান্ডার সমৃদ্ধ হবে, অন্যদিকে কাতার-বাংলাদেশ বাণিজ্য সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে নিঃসন্দেহে। শ্রমিকনির্ভর সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাণিজ্য, বিনিয়োগসহ সবক্ষেত্রে বিস্তৃত হোক এই দ্বিপক্ষীয় সম্পর্ক, এটাই আমাদের প্রত্যাশা।
