বাবরি মসজিদবিরোধী সভা সুপ্রিম কোর্টের জন্য চ্যালেঞ্জ : মুসলিম পার্সোনাল ল বোর্ড

ওমর ফারুক : অযোধ্যায় বাবরি মসজিদবিরোধী শিবসেনা ও বিশ্ব হিন্দু পরিষদের আহুত সভাকে সুপ্রিম কোর্টের জন্য চ্যালেঞ্জ আখ্যা দিল মুসলিম পার্সোনাল ল বোর্ড।

বোর্ডের জেনারেল সেক্রেটারি মাওলানা ওলি রহমানি বলেন, এর মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজনা তৈরি করা হচ্ছে। ওলি রহমানি বলেন, ইস্যুটি মসজিদের নয় বরং আইনের। আমরা এ দেশে ধীরে ধীরে আমাদের মসজিদগুলোকে কুরবানি করে যাচ্ছি। আর কতো মসিজদ কুরবানি করবো।

তিনি বলেন, শ্রী শ্রী রবি শঙ্করও বলেছিলেন, আপনারা অযোধ্যার বাইরে বড় মসজিদ নির্মাণ করেন। কিন্তু পরবর্তীতে তিনিও দূরে সরে যান।

উল্লেখ্য, ভারতের অযোধ্যায় হাজার হাজার নিরাপত্তারক্ষীর বলয়ের মধ্যে বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন গতকাল রোববার বাবরি মসজিদ চত্বরে দ্রুত রামমন্দির নির্মাণের দাবিতে বিশাল জনসমাবেশ করেছে। প্ররোচনামূলক ভাষণ আর বাইরে থাকা আসা হাজার হাজার লোকের জমায়েতে পুরো অযোধ্যাই উত্তেজনায় টগবগ করে উঠেছিল।

বিশ্ব হিন্দু পরিষদের ‘ধর্ম সংসদ’ নামের সমাবেশ থেকে তাদের নেতা ও সাধুসন্তরা দাবি তুলেছেন, আদালতের অপেক্ষায় না-থেকে সরকারকে অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশ জারি করে হলেও মন্দির নির্মাণের প্রক্রিয়া শুরু করতে হবে। বিশ্ব হিন্দু পরিষদের সভাতেও প্রায় এক লক্ষ মানুষের জমায়েত হয়েছে বলেও জানা যায়।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের সমর্থকরাও দলে দলে সেখানে যোগ দেন।

আগের সংবাদদুই বছরের বেশি সাজা হলে নির্বাচনে যেতে পারবে না
পরবর্তি সংবাদভারত সফরে সেনাবাহিনীর প্রতিনিধিদল