ভারত সফরে সেনাবাহিনীর প্রতিনিধিদল

Bangladeshi army commandoes march during Victory Day celebrations in Dhaka, Bangladesh, Thursday, Dec. 16, 2010. Bangladesh celebrated 39 years of independence Thursday, marking the surrender of Pakistani troops to Bangladeshi and Indian forces after a nine-month war that killed about 3 million people. (AP Photo/Zia Islam)

ফাতেহ ডেস্ক : ভারত সফরে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার উদ্দেশ্যে সফর এ প্রতিনিধি দলের।

সোমবার ঢাকা থেকে দিল্লি যান ভারতীয় বিমান বাহিনীর দুটি এয়ারক্রাফটে প্রতিনিধি দলের সদস্যরা। এ সফরে সেনাবাহিনীর তরুণ ২৫ জন কর্মকর্তার সঙ্গী হয়েছেন তাদের স্ত্রীরাও।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফর শেষ হবে আগামী সোমবার।

বাংলাদেশ ও ভারতের জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময় এই সফরের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে এক বৈঠকে এই সফরের বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ । সে অনুযায়ী ভারতের সেনাপ্রধান এই সফর বাস্তবায়নের উদ্যোগ নেন।

দিল্লি, আগ্রা, কলকাতার বিভিন্ন স্থানের পাশাপাশি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া পরিদর্শন করবেন প্রতিনিধি দলের সদস্যরা।

আগের সংবাদবাবরি মসজিদবিরোধী সভা সুপ্রিম কোর্টের জন্য চ্যালেঞ্জ : মুসলিম পার্সোনাল ল বোর্ড
পরবর্তি সংবাদআবার এরশাদ-রহস্য