
ফাতেহ ডেস্ক: সিরিয়ার রাকা প্রদেশে বড় ধরনের একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এরই মধ্যে সেখান থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ শতাধিক মরদেহ।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। স্থানীয় এলাকার নামানুসারে গণকবরটির নাম দেয়া হয়েছে প্যানোরামা। সিরিয়ায় এপর্যন্ত সন্ধান পাওয়া ৯টি গণকবরের মধ্যে এটিই সবচেয়ে বড়। এই গণকবরটিতে দেড় হাজারের বেশি মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকায় আরো গণকবরের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। মাস দেড়েক আগে গণকবরের সন্ধানে অভিযান শুরু হয়।
এদিকে, উদ্ধার হওয়া মরদেহ ও সম্ভাব্য যুদ্ধাপরাধের প্রমাণগুলো সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা।
মার্কিন জোটের অভিযানে গত বছরের অক্টোবরে রাকা প্রদেশ আইএসমুক্ত হয়। সে অভিযানের সময় অনেক বেসামরিক নাগরিক নিহত হয়।
